চিংড়ির স্যুপ - [ মাছ স্যুপ, স্যুপ ]

উপকরণঃ

  1. মাঝারি সাইজের চিংড়ি - ৫০০ গ্রাম
  2. রসুন বাটা - ৪/৫ কোয়া
  3. পেঁয়াজ - ১ টা কুচোনো
  4. টোম্যাটো - ১ টা কুচোনো
  5. নুন, গোলমরিচ - স্বাদমতো
  6. মাখন - ২৫ গ্রাম
  7. সাদা তেল - ২ টেবিল চামচ

প্রণালীঃ

  1. চিংড়ি ৬ কাপ জলে নুন, রসুন বাটা, এক টেবিল চামচ সাদা তেল দিয়ে ১০ মিনিট ফোটান।
  2. এবারে ছেঁকে নিয়ে জল এবং চিংড়ি আলাদা আলাদা পাত্রে রাখুন।
  3. ১ টেবিল চামচ সাদা তেল গরম করুন। গরম হলে পেঁয়াজ ভাজুন।
  4. স্বচ্ছ হয়ে এলে টোম্যাটো দিন।
  5. ২/৪ মিনিট নাড়াচাড়া করে চিংড়ি সিদ্ধ জলটা দিন।
  6. আরও ১০ মিনিট ফোটান।
  7. চিংড়ি দিয়ে আরও ৪/৫ মিনিট ফোটান।
  8. গোলমরিচ ও মাখন দিয়ে পরিবেশন করুন।
 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 (রেটিং করুন)
Loading ... Loading ...

মন্তব্য করুন

All comments are subject to editorial review and decision.