চিংড়ির পাটিসাপটা - [ চিংড়ি, মাছ ]
উপকরণঃ
- ময়দা - ১ কাপ
- ডিম - ১টা
- সাদা তেল - সামান্য
- মাঝারি সাইজের চিংড়ি - ১২/১৪টা
- রসুন কোচানো - ২ কোয়া
- ছোটো পেঁয়াজ কুচোনো - ১টা
- চিনি - ১/৪ চা চামচ
- নুন - আন্দাজমতো
- লাল লঙ্কার গুঁড়ো - স্বাদ অনুযায়ী
- তেল - প্রয়োজনমতো
- টমেটো সস - ১ টেবিল চামচ
প্রণালীঃ
- ময়দা, ডিম, সামান্য সাদা তেল, জল, এক চিমটে নুন একসাথে বেটে মসৃণ করে মিশিয়ে ঘন্টা খানেক ঢাকা দিয়ে রাখুন।
- গোলাটা বেশি পাতলা বা ঘন হবে না। এটা দিয়েই পাটিসাপটার খোলাটা তৈরি হবে।
- এবারে তেল গরম হলে পেঁয়াজ, রসুন কুচি দিয়ে ১ মিনিট ভেজে চিংড়ি মাছ দিন।
- নুন, মিষ্টি, লঙ্কার গুঁড়ো দিন।
- টমেটো সস ও জল দিন দু টেবিল চামচ।
- জল শুকিয়ে গেলে নামান। এটা পাটিসাপটার পুর।
- সামান্য তেল দিয়ে ফ্রাই প্যান বসান।
- এক হাতা করে গোলা দিয়ে হালকা ভেজে তারমধ্যে চিংড়ির পুর দিয়ে মুড়ে ফেলুন।
Related Bangla Recipe
Tags: চিংড়ি মাছ
শ্রেণীবিভাগঃ চিংড়ি, মাছ |
|
|
115 Views

Loading ...
মন্তব্য করুন