উপকরণঃ
- কোরানো চাল কুমড়ো - ২ কাপ
- কালো জিরে - ১/৪ চা চামচ
- কাঁচা লংকা কুচি - ২/৩ টে
- বেসন - ২ বড় চামচ
- ধনে পাতা কুচোনো - ১ চা চামচ
- টক দই - ২০০ গ্রাম
- খোলায় ভাজা জিরে - ১/৪ চা চামচ
- শুকনো লংকার গুঁড়ো - ১/৪ চা চামচ
- চিনি - ১/২ চা চামচ
প্রণালীঃ
- কোরানো চাল কুমড়োতে নুন মেখে ১৫/২০ মিনিট রেখে দিন।
- যা জল বেরোবে সেটা হাতে চেপে বার করে নিন।
- এবার এতে জিরে, শুকনো লংকার গুঁড়ো এবং চিনি মেশান।
- নুন দেবেন না।
- এবার বড়ার মতো ভেজে নিন।
- যদি ভেঙে যায় তাহলে আরো একটু বেসন মেশান।
- অল্প অল্প করে ভাজবেন।
- একসঙ্গে ভাজলে ভেঙে যেতে পারে।
- বড়া ভাজা হয়ে গেলে দই ও নুন মেশান।
- চিনি দিয়ে মসৃন করে ফেটিয়ে নিন।
- এবারে ফেটানো দই বড়ার উপড়ে ঢেলে দিন।
- ভাজা জিরে, লংকার গুঁড়ো ওপরে ছড়িয়ে দিন।
শ্রেণীবিভাগঃ ভাজি, শাক সবজি ফল |
|
|
61 Views

Loading ...
মন্তব্য করুন