চাপলি কাবাব - [ মাংস, যেকোন মাংস ]

উপকরণঃ

  1. মাংসের কিমা ১ কেজি,
  2. আদাকুচি ১ টে· চামচ,
  3. শুকনা মরিচ টালা গুঁড়া ২ চা চামচ,
  4. জয়ত্রী গুঁড়া সামান্য,
  5. দারুচিনি ৪ টুকরা,
  6. এলাচ ৪টি,
  7. লবঙ্গ ৬টি,
  8. বেসন টালা ৪ টে· চামচ,
  9. জিরা টালা গুঁড়া ১ চা চামচ,
  10. কর্নফ্লাওয়ার ৪ টে· চামচ,
  11. পেঁপে বাটা ২ চা চামচ,
  12. ডিম ১টি, লেবুর রস ২ টে· চামচ,
  13. পেঁয়াজ কুচি ১ কাপ,
  14. ধনেপাতা কুচি ৪ টে· চামচ,
  15. কাঁচামরিচ কুচি ১ টে· চামচ,
  16. তেল ১ টে· চামচ,
  17. লবণ পরিমাণমতো,
  18. তেল ভাজার জন্য।

প্রণালীঃ

  1. ১ টে· চামচ তেল গরম করে আদা ভেজে দারুচিনি, এলাচ, লবঙ্গ ভেজে উঠিয়ে রেখে ওই তেলে পেঁয়াজ ভেজে নিতে হবে।
  2. তেল বাদে সব উপকরণ একসঙ্গে মাখিয়ে গোলাকার চ্যাপ্টা কাবাব তৈরি করে ছেঁকা তেলে ভেজে নিতে হবে।

উৎসঃ দৈনিক প্রথম আলো, ডিসেম্বর ১৮, ২০০৭

 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 (রেটিং করুন)
Loading ... Loading ...

মন্তব্য করুন

All comments are subject to editorial review and decision.