উপকরণঃ
- দুধ ৪ কাপ
- চিনি ২ কাপ
- গুঁড়ো দুধ ২ কাপ
- বেকিং পাউডার ২ চা চামচ
- ডিম ২ টা
- কর্নফ্লাওয়ার ২ চা চামচ
প্রণালীঃ
- প্রথমে একটি হাড়িতে দুধ ২ কাপ, চিনি ও পরিমান মত পানি মিশিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে জ্বাল দিয়ে ঘন করে রাখুন।
- একটি বাটিতে ২ কাপ গুঁড়ো দুধ নিয়ে সাথে বেকিং পাঊডার দিয়ে ভালো করে মিশিয়ে নিন।
- এবার ডিম ফেটিয়ে একটু একটু করে দিয়ে মেশান।।
- মেশানোর পর পছন্দমত গোল বা লম্বাটে করে ঘন দুধের মধ্যে ছাড়ুন।
- এবার রসমালাই সবগুলো ছাড়ার পর হালকা ভাবে নেড়ে ৫-৬ মিনিট পর চুলা থেকে নামান। ঠান্ডা করে পরিবেশন করুন।
উত্সঃ সানজিদা জামান, সাপ্তাহিক ২০০০, ১৩ অক্টোবর ২০০৬
শ্রেণীবিভাগঃ টক ঝাল মিষ্টি, মিষ্টি |
|
|
221 Views

Loading ...
i donot undersant this [rosomoli] recipe.plese detage the recipe information.thank you.
কমেন্ট-এর জন্য ধন্যবাদ। কিন্তু আমরা বুঝতে পারছি না যে আপনি কোথায় বুঝতে পারছেন না।