গোয়ার রূপচাঁদা - [ মাছ, রূপচাঁদা ]
উপকরণঃ
- রূপচাঁদা মাছ - ২টি (মাথা বাদে)
- নারকেল কোরা - ১ কাপ
- আস্ত জিরে - ১ টেবিল চামচ
- শুকনো লঙ্কা - ৩টে
- আস্ত ধনে - ১ চা চামচ
- পোস্ত দানা - ১ চা চামচ
- কাজু বাদাম - ৮/১০টা
- কাঁচালঙ্কা - ২টো
- রসুন - ৫/৬ কোয়া
- মাঝারি সাইজের পেঁয়াজ - ১ টা
- তেঁতুল গোলা জল - ২ চা চামচ
- নুন - স্বাদমতো
পদ্ধতিঃ
- মাছে নুন মাখিয়ে রেখে দিন।
- ৩ টেবিল চামচ তেল গরম করে মাছগুলি সোনালি করে ভেজে রাখুন।
- সব মশলা একসাথে বেটে নিন। এবার তেলে বাটা মশলা দিয়ে কষান।
- সুগন্ধ বেরোলে ১/২ কাপ জল দিন। ফুটে উঠলে মাছ দিন।
- নুন দিন।
- আঁচ কমিয়ে ঢাকা দিয়ে রান্না করুন।
- ঝোল ঘন হয়ে এলে তেঁতুল গোলা মিশিয়ে নামান।
শ্রেণীবিভাগঃ মাছ, রূপচাঁদা |
|
|
124 Views

Loading ...
মন্তব্য করুন