গোয়ার চিংড়ি - [ চিংড়ি, মাছ ]

উপকরণঃ

  1. বড় গলদা চিংড়ি - ৭/৮ টা
  2. নারকেল কোরানো - ১টা
  3. আস্ত ধনে - ১ টেবিল চামচ
  4. জিরে - ১/২ টেবিল চামচ
  5. রসুন - ৫/৬ কোয়া
  6. পেঁয়াজ - ২টো গোল করে কাটা
  7. টমেটো - ১টা গোল করে
  8. কাটা কাঁচালঙ্কা চেরা - ৫/৬টা
  9. লেবুর রস - ১ টেবিল চামচ
  10. আদা - ১ ইঞ্চি পরিমাণ  

প্রণালীঃ

  1. চিংড়ি, নুন মাখিয়ে রাখুন।
  2. নারকেল কোরা, ধনে, জিরে, রসুন, আদা মসৃণ করে বেটে নিন।
  3. এগুলি জল দিয়ে এলে রাখুন।
  4. এবার কাঁচালঙ্কা, পেঁয়াজ, টমেটো দিন।
  5. মিশ্রণটি থকথকে না হওয়া পর্যন্ত নাড়তে থাকুন।
  6. চিংড়ি মাছ দিন।
  7. নুন, লেবুর রস দিয়ে ঢিমে আঁচে রান্না করুন।
  8. ৩/৪ মিনিট রান্না করলেই হবে কিন্তু ক্রমাগত নাড়তে থাকুন। 
  9. মাছ সিদ্ধ হলে নামান।

Related Bangla Recipe

Tags:

 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 (রেটিং করুন)
Loading ... Loading ...

মন্তব্য করুন

All comments are subject to editorial review and decision.