গলদা চিংড়ির রসা - [ চিংড়ি, মাছ ]
উপকরণঃ
- বড় চিংড়ি - ৬/৭ টা
- লঙ্কা গুঁড়ো - ১ চা চামচ
- হলুদ গুঁড়ো - ১/২ চা চামচ
- পেঁয়াজ বাটা - ২ টি
- মাঝারি সাইজের রসুন বাটা - ৪/৫ কোয়া
- আদা বাটা - ১ চা চামচ
- কাঁচালঙ্কা কুচোনো - ২/৩ টি
- ধনেপাতা কুচোনো - ১ টেবিল চামচ
- লেবুর রস - ১ টেবিল চামচ
- নুন - আন্দাজমতো
- তেল - ২ টেবিল চামচ
- চিনি - ১/৪ চা চামচ
প্রণালীঃ
- চিংড়ির মুড়ো ও খোলা বাদ দিয়ে পরিষ্কার করে নিন।
- এবারে চিংড়িতে লেবুর রস, লঙ্কা, হলুদ গুঁড়ো, পেঁয়াজ, রসুন, আদা বাটা মাখিয়ে অন্তত ২/৩ ঘন্টা ভিজিয়ে রাখুন।
- এবারে তেল গরম করে চিনিটা দিন।
- মশলা মাখা চিংড়ি দিন।
- ঢিমে আঁচে উলটে-পালটে ৪/৫ মিনিট রান্না করুন।
- মাঝে মাঝে একটু জলের ছিটে দেবেন যাতে পুড়ে না যায়।
- ভাজা ভাজা হলে ১ কাপ জল দিন।
- নুন দিন।
- ঢাকা দিয়ে রান্না করুন।
- মাঝে মাঝে উলটে দেবেন।
- চিংড়ি সিদ্ধ হয়ে মাখা মাখা হলে কাঁচালঙ্কা, ধনেপাতা কুচি দিয়ে নামাবেন।
শ্রেণীবিভাগঃ চিংড়ি, মাছ |
|
|
114 Views

Loading ...
মন্তব্য করুন