গরু ভিন্দালু - [ গরু, মাংস ]

উপকরণঃ

  1. মাংস পাতলা টুকরা করে কাটা ৫০০ গ্রাম,
  2. পেঁয়াজ মোটা কুচি ১ কাপ,
  3. পেঁয়াজ সরু কুচি ২ টে· চামচ,
  4. রসুন কুচি ১ টে· চামচ,
  5. রসুন বাটা ১ চা চামচ,
  6. আদা বাটা ১ টে· চামচ,
  7. জিরা বাটা ১ চা চামচ,
  8. ধনে বাটা ১ চা চামচ,
  9. সরিষা বাটা ১ টে· চামচ,
  10. হলুদ গুঁড়া আধা চা চামচ,
  11. মরিচ গুঁড়া ১ চা চামচ,
  12. গোলমরিচ গুঁড়া আধা চা চামচ,
  13. গরম মসলার গুঁড়া ১ চা চামচ,
  14. জায়ফল-জয়ত্রী গুঁড়া সিকি চা চামচ,
  15. সিরকা ৪ টে· চামচ,
  16. দারুচিনি ২ টুকরা,
  17. এলাচ ২টি,
  18. লবঙ্গ ৪টি,
  19. তেজপাতা ২টি,
  20. চিনি ১ চা চামচ,
  21. টমেটো পিউরি ৩ টে· চামচ,
  22. তেল আধা কাপ,
  23. লবণ পরিমাণমতো,
  24. কাঁচামরিচ ৪-৫টি।

প্রণালীঃ

  1. তেল গরম করে রসুন কুচি ও পেঁয়াজ চিকন কুচি দিয়ে কিছুক্ষণ ভেজে সিরকা এবং সব বাটা মসলা ও গুঁড়া মসলা দিয়ে কিছুক্ষণ ভুনে মাংস দিয়ে কষাতে হবে।
  2. এ সময় গরম মসলা ও লবণ দিতে হবে।
  3. মাংসের ঝোল শুকালে অল্প অল্প পানি দিয়ে মাংস কষাতে হবে।
  4. মাংস সিদ্ধ হলে টমেটো পিউরি, মোটা পেঁয়াজ কুচি ও চিনি দিয়ে চুলায় অল্প আঁচে রান্না করতে হবে।
  5. পেঁয়াজ নরম হলে কাঁচামরিচ ও গরম মসলার গুঁড়া দিয়ে নামাতে হবে।

উৎসঃ দৈনিক প্রথম আলো, ডিসেম্বর ১৮, ২০০৭

 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 (রেটিং করুন)
Loading ... Loading ...

মন্তব্য করুন

All comments are subject to editorial review and decision.