খেজুর চিংড়ি - [ চিংড়ি, মাছ ]
উপকরণঃ
- মাঝারি সাইজের চিংড়ি - ১২/১৪ টা
- খেজুর - ৬/৭ টা
- দই - ৪ টেবিল চামচ
- লঙ্কাগুঁড়ো - ১/২ চা চামচ
- খোলায় ভাজা জিরের গুঁড়ো - ১ চা চামচ
- আদা বাটা - ১ চা চামচ
- হলুদ গুঁড়ো - ১/৪ চা চামচ
- ময়দা - ১ চা চামচ
- নুন - স্বাদ অনুযায়ী
- তেল - ২ টেবিল চামচ
প্রণালীঃ
- খেজুর গরমজলে ১৫/২০ মিনিট ভিজিয়ে রেখে চটকে গোলা বার করে ছেঁকে নিন।
- চিংড়ি, আদা, লঙ্কা, হলুদ, দই, নুন, ময়দা দিয়ে মেখে রাখুন।
- তেল গরম হলে মাখা চিংড়ি দিয়ে কষুন।
- তেল ছেড়ে এলে ১/২ কাপ জল দিন। ২/৩ মিনিট ফোটার পরে খেজুর গোলা, জিরের গুঁড়ো মেশান।
- আঁচ থেকে নামিয়ে ২/৩ মিনিট ঢাকা দিয়ে রেখে দিন।
Related Bangla Recipe
Tags: চিংড়ি মাছ
শ্রেণীবিভাগঃ চিংড়ি, মাছ |
|
|
87 Views

Loading ...
মন্তব্য করুন