খাসির রেজালা - [ খাসি, মাংস ]

খাসির রেজালা 

উপকরণ

  1. খাসির মাংস ১ কেজি,
  2. কাঁচামরিচ ১৪/১৫টি,
  3. পেঁয়াজ ৩০০ গ্রাম (অর্ধেক বাটা, অর্ধেক কুচি),
  4. ঘি/তেল আধা কাপ,
  5. আদা বাটা ২ চা চামচ,
  6. রসুনবাটা ১ চা চামচ,
  7. টক দই ৪ টেবিল চামচ,
  8. লালমরিচ বাটা ১ চা চামচ,
  9. জিরা বাটা ১ চা চামচ,
  10. লবণ আন্দাজমতো,
  11. এলাচ ৪/৫টি,
  12. দারুচিনি ৪/৫ টুকরা,
  13. তেজপাতা ৩টি,
  14. জয়ত্রী, জয়ফল, লবঙ্গ, গোলমরিচ পরিমাণমতো।

প্রণালী

  1. খাসির মাংস মাঝারি সাইজের টুকরা করে কেটে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিন।
  2. পেঁয়াজ কুচি ছাড়া বাকি সব উপকরণ মাংসের সাথে মেখে আধা ঘন্টা ঢেকে রাখুন।
  3. এবার গরম ঘি/তেলের মধ্যে পেঁয়াজ বেরেস্তা করে অর্ধেক বেরেস্তা তেল ঝরিয়ে তুলে রাখুন।
  4. বাকি বেরেস্তায় মসলা মাখা মাংস ছেড়ে ভালো করে নেড়ে নিন।
  5. ১০-১৫ মিনিট পর ঢাকনা খুলে ভালোভাবে কষাতে থাকুন।
  6. মাংস প্রায় সেদ্ধ হয়ে এলে একবার নেড়ে ১৪/১৫টি কাঁচামরিচ দিয়ে অল্প আঁচে ১২-১৫ মিনিট রেখে দিন।
  7. ঢাকনা তুলে দেখুন মাংস পুরোপুরি সেদ্ধ হয়েছে কিনা।
  8. মাংস সেদ্ধ হলে এবং তেল উপরে উঠে এলে তুলে রাখা বেরেস্তা মাংসের উপর ছড়িয়ে দিয়ে আঁচ বন্ধ করে দিন।

Related Bangla Recipe

Tags:

 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 (রেটিং করুন)
Loading ... Loading ...

মন্তব্য করুন

All comments are subject to editorial review and decision.