ক্ষীরের পুলি - [ টক ঝাল মিষ্টি, মিষ্টিজাত ]

উপকরণঃ 

  1. ক্ষীর — ২০০ গ্রাম, 
  2. নারকোল — ১টা, 
  3. কিসমিস — ১৫ গ্রাম, 
  4. বাদাম  — ২৫ গ্রাম, 
  5. পেস্তা — ২৫ গ্রাম, 
  6. এলাচ গুঁড়ো — ২ চা চামচ, 
  7.  ঘি প্রয়োজনমতো,  
  8. চিনি — ২০০ গ্রাম, 
  9. পুলি করার ছাঁচ।  

প্রণালীঃ

  1. নারকোল কুড়িয়ে মিহি করে বেটে নিন। উনুনে কড়াই চাপিয়ে নারকোল বাটা, ঘি, চিনি,  এলাচগুঁড়ো মিশিয়ে নেড়েচেড়ে নিন।
  2. কিসমিস, সব কুচিয়ে নিন।
  3. এবার ছাঁচের মধ্যে ঘি মাখিয়ে  নিয়ে ওই ক্ষীর, নারকোল থেকে অল্প নিয়ে ছাঁচে ফেলুন।
  4. কিছুক্ষণ পরে খুব সাবধানে তুলে নিন।
  5. এইভাবে  যে যে কটা হয় সে কটা ক্ষীরের পুলি তৈরি করুন এবং তার ওপর এলাচগুঁড়ো কিসমিস, বাদাম কুচো  ছড়িয়ে দিন এবং পরিবেশন করুন।
 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 (রেটিং করুন)
Loading ... Loading ...

মন্তব্য করুন

All comments are subject to editorial review and decision.