ক্যাপসিকাম সহ মাছ বেক - [ মাছ, যেকোন মাছ ]
উপকরণঃ
- যেকোন মাছের ফিলে - ৫০০গ্রাম
- দুধ - ১ কাপ
- চিজ কোরানো - ৪ টেবিল চামচ
- পেঁয়াজকলির সবুজ অংশ - ৫/৬ টা
- ক্যাপসিকাম ছোটো টুকরো করা - ২ টো
- পেঁয়াজ মিহি করে কুচোনো - ২টো
- কাঁচালঙ্কা কুচোনো - ২ টো
- আদা কুচিয়ে থেঁতো করা - ১ ইঞ্চি পরিমাণ
- ময়দা - ১ চা চামচ
- সাদা তেল - ১ টেবিল চামচ
- আস্ত গোলমরিচ - ৪/৫ টা নুন
- চিনি - স্বাদ অনুযায়ী
প্রণালীঃ
- মাছ সামান্য সিদ্ধ করে ছোটো ছোটো টুকরো করে নিন।
- তেল গরম হলে তাতে পেঁয়াজ কুচি, পেঁয়াজকলি, আদা থেঁতো সামান্য ভেজে নিন।
- এতে টমেটো, ক্যাপসিকাম দিন।
- নুন, মিষ্টি, কাঁচালঙ্কার কুচি দিন।
- কোরানো চিজ দিন।
- চিজ গলে গেলে দুধ, ময়দা ভাল করে মেশান।
- এবারে মাছের টুকরো দিয়ে হালকা হাতে মেশান।
- মাছ যেন ভেঙ্গে না যায়।
- এবারে বেক করার পাত্রে তেল মাখিয়ে সবজির মিশ্রণটা ঢেলে দিন।
- আগে থাকতে গরম করা ওভেনে ৫/৭ মিনিট বেক করুন।
শ্রেণীবিভাগঃ মাছ, যেকোন মাছ |
|
|
52 Views

Loading ...
মন্তব্য করুন