ক্যাটালান চিকেন রোস্ট - [ মাংস, মুরগি ]

উপকরণঃ

  1. মাঝারি সাইজের মুরগি - ১টা
  2. চার টুকরো করা মাঝারি সাইজের চিংড়ি - ৭/৮টা
  3. তেজপাতা - ১টা 
  4. রসুন কুচি - ২ কোয়া 
  5. পেঁয়াজ কুচি - ১টা
  6. মাখন - ২ টেবল চামচ
  7. নুন গোলমরিচ স্বাদ অনুযায়ী সসের জন্যে লাগবে 
  8. টোমাটো পিউরি - ছোট ১প্যাকেট
  9. চিকেন সিদ্ধ জল অথবা এমনি জল - ১ কাপ
  10. চিনি - ১/৪ চা চামচ
  11. কর্ন ফ্লাওয়ার - ২ বড় চামচ   

প্রণালীঃ

  1. মাখন গলিয়ে বাদামি করে নিন, এতে মুরগির টুকরো হালকা বাদামি করে ভেজে তুলে রাখুন।
  2. এবারে মাখনে পেঁয়াজ, রসুন কুচি, তেজপাতা, চিংড়িমাছ দিয়ে খুব কম আঁচে রান্না করুন।
  3. চিকেন সিদ্ধ জলের অর্ধেকটা নিয়ে ফোটান।
  4. কর্ন ফ্লাওয়ার বাকি অর্ধেক চিকেন সিদ্ধ জলে গুলে নিন, টোমাটো পিউরি এবং কর্ন ফ্লাওয়ার গোলা দিন।
  5. ফুটতে দিন ক্রমাগত।
  6. নাড়বেন ফুটে উঠলে।
  7. আঁচ কমিয়ে ৫/৬ মিনিট ফোটান।
  8. চিনি দিন।
  9. সামান্য Worcester Sauce দিতে পারেন।
  10. এবারে ভাজা মুরগির টুকরোগুলো একটা প্লেটে রাখুন।
  11. তার উপরে চিংড়ি মাছ দিন।
  12. তার উপরে টোমাটো পিউরি কর্ন ফ্লাওয়ারের মিশ্রণটা ঢেলে দিন।
 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 (রেটিং করুন)
Loading ... Loading ...

মন্তব্য করুন

All comments are subject to editorial review and decision.