কেশর মালাই চিংড়ি - [ চিংড়ি, মাছ ]

উপকরণঃ

  1. বড় চিংড়ি (খোসা ছাড়া) - ১ কিলো
  2. জাফরান - কয়েক পাতি
  3. ক্রিম - ১ কাপ
  4. আদা বাটা - ১ চা চামচ
  5. রসুন বাটা - ১ চা চামচ
  6. গোলমরিচ গুঁড়ো - ১ চা চামচ
  7. পাতিলেবুর রস - ১ টা
  8. সাদা তেল - ৪ টেবিল চামচ
  9. মাখন - ৫০ গ্রাম
  10. নুন - স্বাদমতো     

প্রণালীঃ

  1. আদা, রসুন বাটা, লেবুর রস, সাদা তেল, নুন দিয়ে চিংড়ি মেখে রাখুন এক ঘন্টা।
  2. এক ঘন্টা বাদে ক্রিম, জাফরান, গোলমরিচ গুঁড়ো চিংড়িতে মাখিয়ে ছয় ঘন্টা রাখুন।
  3. ছয় ঘন্টা বাদে ওভেনে ১০ মিনিট বেক করুন।
  4. বেক হয়ে যাওয়ার পর বের করে ঠাণ্ডা করুন।
  5. এবারে মাখন দিয়ে আরও পাঁচ মিনিট বেক করে নিন।
  6. যে কোনও স্যালাডের সাথে পরিবেশন করুন।  

Related Bangla Recipe

Tags:

 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 (রেটিং করুন)
Loading ... Loading ...

মন্তব্য করুন

All comments are subject to editorial review and decision.