কিমা কাঠি কাবাব - [ খাসি, গরু, মাংস ]
উপকরন:
- গরু বা খাসির কিমা ৫০০ গ্রাম,
- পিয়াজ কুচি আধা কাপ,
- কাঁচা মরিচ কুচি ২ চা চামচ,
- পাউরুটি ২ পিস,
- টমেটো কেচাপ ২ টেবিল চামচ,
- আদা বাটা ১ চা চামচ,
- গরম মসলা বাটা ১ চা চামচ,
- লবন আন্দাজ অনুযায়ী,
- দুধ ৪টেবিল চামচ,
- লেবুর রস ১ টেবিল চামচ,
- তেল ১ কাপ কাঠি যতটা প্রয়োজন।
প্রণালি:
- দুধে পাউরুটি ভিজিয়ে নরম হলে কিমার সাথে মিশিয়ে নিন।
- বাকি সব মসলা দিয়ে ভালো ভাবে মেখে ১ ঘন্টা রেখে দিন।
- মুঠি মুঠি করে মুঠো কাবাব তৈরি করে কাঠির সাথে এক করে নিন।
- তেল ভালো মতো গরম করে কাবাব লাল করে ভাজুন। গরম গরম সস এবং সালাদ দিয়ে পরিবেশন করুন।
Related Bangla Recipe
Tags: খাসির মাংস, গরুর মাংস
শ্রেণীবিভাগঃ খাসি, গরু, মাংস |
|
|
93 Views

Loading ...
মন্তব্য করুন