কামরাঙার বার্মিজ আচার - [ আচার, টক ঝাল মিষ্টি ]

উপকরণঃ

  1. কামরাঙা আধা কেজি,
  2. শুকনো মরিচ তেলে গুঁড়ো করা এক চা চামচ,
  3. দারুচিনি ও ধনে টেলে গুঁড়ো করা এক চা চামচ করে,
  4. পেঁয়াজ ও রসুন কুচি এক কাপ করে,
  5. চিনির সিরা এক কাপ,
  6. তেল ২৫০ গ্রাম,
  7. হলুদ ও লবণ পরিমাণমতো।

প্রণালীঃ

  1. বিচি এবং চিকন করে ওপরের শিরগুলো ফেলে কামরাঙা লম্বা করে কাটতে হবে।
  2. হলুদ ও লবণ মেখে একবেলা রোদে দিন।
  3. পেঁয়াজ ও রসুন বেরেস্তা করে গুঁড়ো করে রাখতে হবে।
  4. তেল ফুটিয়ে ঠান্ডা করে রাখুন।
  5. এবার সবকিছু একসঙ্গে একটি পাত্রে নিয়ে হাত দিয়ে মাখতে হবে।
  6. লবণ দিন স্বাদমতো।
  7. বয়ামে ভরে পাঁচ-ছয় দিন রোদে দিতে হবে।
  8.  দীর্ঘদিন রাখতে চাইলে মাঝেমধ্যে রোদে দিন।

সূত্রঃ দৈনিক প্রথম আলো, আগস্ট ১৪, ২০০৭

Related Bangla Recipe

Tags:

 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 (রেটিং করুন)
Loading ... Loading ...

মন্তব্য করুন

All comments are subject to editorial review and decision.