কাবাব এ মুরগ্‌ - [ মাংস, মুরগি ]

উপকরণঃ

  1. মুরগি হাড় সমেত - ৫০০ গ্রাম (৮/১০ টুকরো)
  2. আদা - ১ ইঞ্চি পরিমাণ
  3. রসুন - ৮ কোয়া
  4. পেঁয়াজ বাটা - ১ টা
  5. লঙ্কার গুঁড়ো - ১/২ চা চামচ
  6. গরমমশলা - ১/২ চা চামচ দই - ৫০ গ্রাম
  7. সয়াসস - ১ টেবিল চামচ
  8. অ্যারারুট - পরিমাণমতো

প্রণালীঃ

  1. সব মশলা, সয়াসস, দই একসঙ্গে মিশিয়ে নিন।
  2. নুন দেবেন পরিমাণমতো।
  3. এই মিশ্রণে মুরগিটা অন্ততঃ দু-ঘন্টা ভিজিয়ে রেখে সামান্য সিদ্ধ করে নিন।
  4. অ্যারারুট আন্দাজমতো জল দিয়ে বেসনের মতো গুলে নিন।
  5. এই গোলায় সিদ্ধ করা মুরগির টুকরো ডুবিয়ে ভেজে তুলুন।
 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 (রেটিং করুন)
Loading ... Loading ...

মন্তব্য করুন

All comments are subject to editorial review and decision.