কাজু কোপ্তা - [ নিরামিষ, শাক সবজি ফল ]

উপকরণঃ

ঝোলের জন্যঃ

  1. টোম্যাটো — ৩টি কুচোনো 
  2. লম্বা করে কাটা সিমলা লঙ্কা — ১টি 
  3. গরম মশলা  –১/৪ চা চামচ
  4. লঙ্কা গুঁড়ো — ১/৪ চা চামচ
  5. চিনি — ১ চা চামচ
  6. টোম্যাটো কেচাপ — ১ বড় 
  7. চামচ তেজপাতা — ১টি 
  8. জল — ১/২ কাপ 
  9. সাদা তেল — ৪ বড় চামচ 
  10. ক্রিম — ১/২ কাপ 
  11. নুন – স্বাদ অনুযায়ী 

কোপ্তার জন্যঃ

  1. খোলায় ভাজা নুন
  2. কাজু বাদাম — ১ কাপ
  3. ছানা — ১/২  কাপ  ছোট
  4. পেঁয়াজ বাটা — ৪টি
  5. জিরের গুঁড়ো — ১/২ চা চামচ
  6. গরম মশলা গুঁড়ো — ১/২ চা  চামচ
  7. খোলায় ভাজা সাদা তিল — ১ বড় চামচ 
  8. কোরানো চিজ — ১/৪ কাপ  ডিম — ১টি   

প্রণালীঃ

  1. কুচোনো টোম্যাটো ১/২ কাপ জলে দিয়ে সিদ্ধ করে নিন ঘন থকথকে করে,সঙ্গে তেজপাতাটাও  দেবেন।
  2. সিদ্ধ হয়ে ঘন হয়ে গেলে তেজপাতাটা ফেলে দিন।
  3. টোম্যাটো সিদ্ধটা ছেঁকে নিন। এবারে তেল চড়ান। 
  4. তেল গরম হলে সিমলা লঙ্কা দিয়ে সামান্য নাড়াচাড়া করে লঙ্কা, জিরের গুঁড়ো, গরম মশলা, টোম্যাটো  — যেটা ছেঁকে রেখেছেন, চিনি, নুন, কেচাপ সব ভাল করে মিশিয়ে নামিয়ে ক্রিমটা দিন।
  5. ঝোল  তৈরি। 
  6. এবার কোপ্তা। কাজুবাদাম যেটা খোলায় ভেজে রেখেছেন, শুকনো করে গুঁড়ো করুন।
  7. এই বাদাম গুঁড়োর সঙ্গে পেঁয়াজ বাটা, ছানা, চিজ, তিল, জিরের গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, হালকা  ফেটানো ডিম সব ভাল করে মেশান।
  8. কোপ্তার মতো তৈরি করে ভেজে নিয়ে যে ঝোল তৈরি করেছেন তাতে  দিন।
  9. কোপ্তা দিয়ে আর কিন্তু ঝোলটা ফোটাবেন না।
 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 (রেটিং করুন)
Loading ... Loading ...

মন্তব্য করুন

All comments are subject to editorial review and decision.