কাঁঠালের বিচি দিয়ে মোরগ ভুনা - [ মাংস, মুরগি ]

উপকরণঃ

  1. মাঝারি মোরগ একটি,
  2. কাঁঠালের বিচি দেড় কাপ,
  3. নারকেলের দুধ চার কাপ,
  4. আদাবাটা এক টে· চামচ,
  5. রসুনবাটা এক চা চামচ,
  6. জিরাবাটা এক চা চামচ,
  7. পেঁয়াজবাটা দুই টে· চামচ,
  8. ধনে গুড়া এক টে· চামচ,
  9. মরিচ গুড়া এক চা চামচ,
  10. হলুদ গুড়া এক চা চামচ,
  11. লবণ পরিমাণমতো,
  12. দারুচিনি চার টুকরো,
  13. এলাচ চারটি,
  14. লবঙ্গ ছয়টি,
  15. তেজপাতা দুইটি,
  16. গরম মসলার গুড়া এক চা চামচ,
  17. তেল পৌনে এক কাপ,
  18. পেঁয়াজ কুচি চার টে· চামচ,
  19. লবণ পরিমাণমতো।

প্রণালীঃ

  1. মোরগ টুকরো করে নিতে হবে।
  2. কাঁঠালের বিচি ছিলে ঘষে পরিষ্কার করে অর্ধেক করে আধাসেদ্ধ করে নিতে হবে।
  3. তেল গরম করে পেঁয়াজ ভেজে গরম মসলার গুড়া বাদে বাকি সব বাটা মসলা ও গুড়া মসলায় ভুনে মাংস দিয়ে কষাতে হবে।
  4. লবণ, দারুচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা দিয়ে অল্প অল্প করে নারকেলের দুধে কষাতে হবে।
  5. আধাসেদ্ধ কাঁঠালের বিচি ও বাকি নারকেলের দুধ দিয়ে ঢেকে অল্প আঁচে রান্না করতে হবে।
  6. ঝোল কমে গেলে গরম মসলার গুড়া, কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ চুলায় রেখে নামাতে হবে।

উত্সঃ দৈনিক প্রথম আলো, জুন ৫, ২০০৭

 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 (রেটিং করুন)
Loading ... Loading ...

মন্তব্য করুন

All comments are subject to editorial review and decision.