কাঁচা ইলিশের ঝোল - [ ইলিশ, মাছ ]

উপকরণঃ

  1. ইলিশ মাছ - ৮/১০ টুকরো
  2. হলুদ গুঁড়ো - ১ চা চামচ
  3. নুন - আন্দাজমতো
  4. কাঁচালঙ্কা - ৪/৫ টা চেরা
  5. লঙ্কার গুঁড়ো - ১/২ চা চামচ
  6. সরষের তেল - ১ টেবিল চামচ
  7. কালো জিরে - ১/৪ চা চামচ

প্রণালীঃ

  1. মাছ পরিষ্কার করে নুন ও ১/২ চা চামচ হলুদ মাখিয়ে নিন।
  2. তেল গরম হলে কালোজিরে ফোঁড়ন দিন।
  3. কড়াই আঁচ থেকে নামিয়ে মাছ দিন।
  4. আবার কড়াই চাপান।
  5. আন্দাজমতো জলে বাকি হলুদ গুঁড়ো এবং ১/২ চা চামচ লঙ্কার গুঁড়ো আগেই গুলে রাখুন।
  6. মাছের মধ্যে দিয়ে দিন।
  7. নুন আন্দাজমতো দিন।
  8. ৩/৪ মিনিট ফুটিয়ে কাঁচালঙ্কা দিয়ে ঢাকা দিয়ে রাখুন।

Related Bangla Recipe

Tags:

 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 (রেটিং করুন)
Loading ... Loading ...

মন্তব্য করুন

All comments are subject to editorial review and decision.