কাঁচা আম দিয়ে ইলিশের টক - [ ইলিশ, মাছ ]
উপকরণঃ
- ইলিশ মাছ - ৭/৮ টুকরো
- ছোটো কাঁচা আম - ২ টি
- কাঁচালঙ্কা - ৩/৪ টে
- সরষে বাটা - আধখানা
- কাঁচালঙ্কা দিয়ে সরষে বাটা অথবা কাসুন্দি - ১ টেবিল চামচ
- হলুদ গুঁড়ো - ১/২ চা চামচ
- লঙ্কাগুঁড়ো - ১/৪ চা চামচ
- চিনি - পছন্দমতো
- সরষের তেল - ১ টেবিল চামচ
- আস্ত সরষে - ১/৪ চা চামচ
- শুকনো লঙ্কা - ২টো
- নুন - আন্দাজমতো
প্রণালীঃ
- মাছ পরিষ্কার করে নিন।
- আম খোসা ছাড়িয়ে মাঝখানের বীজ ফেলে লম্বা টুকরো করে নিন।
- সরষে বাটা অথবা কাসুন্দি, হলুদগুঁড়ো ১/৪ চা চামচ, লঙ্কা গুঁড়ো ১/৪ চা চামচ এক কাপ জল দিয়ে এলে রাখুন।
- মাছে নুন হলুদ মাখান।
- তেল গরম হলে শুকনো লঙ্কা ও সরষে ফোঁড়ন দিন।
- মাছ দিন।
- আম দিয়ে সরষে বাটার গোলাটা দিন।
- নুন ও কাঁচালঙ্কা দিন।
- আম নরম হলে নামিয়ে নিন।
- ঝোল ঝোল রাখবেন।
Related Bangla Recipe
Tags: ইলিশ মাছ
শ্রেণীবিভাগঃ ইলিশ, মাছ |
|
|
104 Views

Loading ...
মন্তব্য করুন