কমলা মুরগি - [ মাংস, মুরগি ]

উপকরণঃ

  1. হাড় ছাড়া মুরগি - ৫০০ গ্রাম
  2. মাখন - ১০০ গ্রাম
  3. কর্ণ ফ্লাওয়ার - ১ চা চামচ
  4. দুধ - ১ কাপ
  5. গোলমরিচ গুঁড়ো - ১ চা চামচ
  6. কমলালেবু - ২ টা
  7. নুন - আন্দাজমতো  

প্রণালীঃ

  1. কড়াইতে মাখন দিয়ে গরম হলে আঁচ কমিয়ে কর্ণ ফ্লাওয়ার দিয়ে অল্প নাড়াচাড়া করে দুধ মিশিয়ে নাড়তে থাকুন যাতে দলা পাকিয়ে না যায়।
  2. নুন, গোলমরিচ দিয়ে গ্যাস থেকে নামিয়ে নিন। মুরগির টুকরো মিশিয়ে নিন।
  3. কমলালেবুর খোসা ছাড়িয়ে কোয়া পরিস্কার করে নিয়ে কোয়াগুলোর পিঠের দিক থেকে চিরে বিচি ফেলে দিয়ে মুরগির সঙ্গে মেশান।
  4. একটি বাসনে মাখন মাখিয়ে নিয়ে মুরগির মিশ্রণটি দিয়ে ১৫ মিনিট ওভেনে বেক করুন। 
 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 (রেটিং করুন)
Loading ... Loading ...

মন্তব্য করুন

All comments are subject to editorial review and decision.