কমলালেবুর পুডিং - [ টক ঝাল মিষ্টি, মিষ্টিজাত ]

উপকরণঃ

  1. পাউরুটির শুধু সাদা অংশটা - ১৫০ গ্রাম
  2. বড় কমলালেবু - ২ টো
  3. মাখন - ৭৫ গ্রাম
  4. ডিমের  কুসুম - ৪ টে
  5. কমলালেবুর মার্মালেড - ৫ টেবিল চামচ
  6. ব্রাউন সুগার - ৭৫ গ্রাম
  7. ময়দা - ৭৫ গ্রাম 
  8. বেকিং পাউডার - ১/৪ চা চামচ
  9. কিসমিস - ৭৫ গ্রাম
  10. মনক্কা - ৭৫ গ্রাম
  11. চেরি - ৭৫  গ্রাম
  12. কমলালেবুর খোসা কোরানো - ১/৪ চা চামচ  

প্রণালীঃ

  1. রুটি ছোটো ছোটো চৌকো টুকরো করে একটা পাত্রে রাখুন।
  2. কমলালেবুর খোসা কুরিয়ে নিন ১/৪ চা  চামচ।
  3. এবারে কমলালেবুর রস করে নিন।
  4. অন্তত ৮ টেবিল চামচ লাগবে, কম হলে জল মিলিয়ে নেবেন। 
  5. কমলার রস এবং মার্মালেড গরম করে রুটির টুকরোতে ঢেলে দিন।
  6. ১০ মিনিট ভিজতে দিন। মাখন,  কমলালেবুর কোরানো খোসা, চিনি- একত্রে ফেটিয়ে নিন ভাল করে।
  7. এবারে ময়দা, ডিম, বেকিং  পাউডার, কিসমিস, মনক্কা, চেরি সব একে একে চিনি মাখনের মিশ্রণে মেশান।
  8. সবশেষে রুটি এবং  মার্মালেডের মিশ্রণে মিশিয়ে নিন।
  9. এবার বেকিং টিন তৈলাক্ত করে নিয়ে মিশ্রনটি তাতে ঢালুন।
  10. এবারে  দু ঘন্টা ধরে ভাপে রাখুন। খুব বেশি আগুনের তাপে রাখবেন না। ঢিমে আঁচে রাখুন।
 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 (রেটিং করুন)
Loading ... Loading ...

মন্তব্য করুন

All comments are subject to editorial review and decision.