কচু-রসুনে আচার - [ আচার, টক ঝাল মিষ্টি ]

উপকরণঃ

  1. কচু ১ কাপ,
  2. কাঁচা মরিচ ১ কাপ,
  3. লবণ স্বাদমতো,
  4. ভিনেগার ২ কাপ,
  5. আদা বাটা ১ চা চামচ,
  6. রসুন বাটা ১ চা চামচ,
  7. মরিচ বাটা ১ চা চামচ,
  8. সরিষার তেল ২৫০ গ্রাম,
  9. রসুন ১ কাপ,
  10. তেঁতুল গোলা আধা কাপ,
  11. চিনি ১ কাপ,
  12. মেথি গুঁড়া ১ চা চামচ,
  13. সরিষা গুঁড়া ১ চা চামচ,
  14. জৈন গুঁড়া ১ চা চামচ,
  15. কালিজিরা সামান্য,
  16. জিরা গুঁড়া আধা চা চামচ।

প্রণালীঃ

  1. কচু, রসুন ও কাঁচা মরিচ ভিনেগার দিয়ে সেদ্ধ করে ঝরিয়ে নিতে হবে।
  2. এবার চুলায় প্যানে তেল দিয়ে গরম হলে শুকনা মরিচ বাটাসহ সব মসলা দিয়ে একটু কষিয়ে সেদ্ধ করা সব দিয়ে কষাতে হবে।
  3. এরপর তেঁতুল গোলা ও চিনি দিয়ে আবার নাড়তে হবে।
  4. ওপরে তেল উঠে এলে কালিজিরা ও জিরা গুঁড়া দিয়ে একটু নেড়ে নামিয়ে ফেলুন।
  5. এটি বয়ামে ভরে অনেক দিন রেখে খাওয়া যায়।

উত্সঃ দৈনিক প্রথম আলো, জুলাই ২৪, ২০০৭

Related Bangla Recipe

Tags:

 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 (রেটিং করুন)
Loading ... Loading ...

মন্তব্য করুন

All comments are subject to editorial review and decision.