কচুপাতায় ভাপা ইলিশ - [ ইলিশ, মাছ ]

উপকরণ

  1. মাঝারি সাইজের ইলিশ মাছ ৪ টুকরো,
  2. কচুপাতা ২টা,
  3. পেঁয়াজ কুচি ১ কাপ,
  4. কাঁচামরিচ ৮টা,
  5. লবণ স্বাদমতো,
  6. সরষের তেল ১ টেবিল চামচ,
  7. কালো সরষেবাটা ২ টেবিল চামব।

প্রণালী

  1. সরষেবাটা, কাঁচামরিচ, পেঁয়াজ ও লবণ ভালো করে মিশিয়ে মাছের টুকরোর সঙ্গে মাখাতে হবে।
  2. দুইটি কচুপাতা ধুয়ে একেকটিতে দুইটি করে মসলাসহ মাছের টুকরো রেখে তার ওপরে আধা টেবিল চামচ সরষের তেল দিতে হবে।
  3. কচুপাতা দুইটি মুড়ে টুথপিক দিয়ে আটকে একটি ছোট পাত্রে রাখতে হবে।
  4. একটি বড় পাত্রে পানি ভরে তার ওপর ছোট পাত্রটি রেখে ওপরে ভারি কিছু দিতে হবে, যেন পাত্রটি না নড়ে।
  5. মাঝারি আঁচে চুলায় বসান।
  6. বড় পাত্রের পানি কমে গেলে আবার পানি দিতে হবে।
  7. দেড় ঘন্টা মাঝারি আঁচে রান্না হবার পর টুথপিকগুলো খুলে গরম গরম পরিবেশন করুন।
 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 (রেটিং করুন)
Loading ... Loading ...

মন্তব্য করুন

All comments are subject to editorial review and decision.