উপকরণঃ
- টমেটো পিউরি ১ কাপ
- ডিম ১টি
- চিকেন স্টক ৬ কাপ
- সাদা গোলমরিচ গুঁড়া ১ চা চামচ
- লবণ পরিমাণমতো
- চিনি ১ চা চামচ
- সিরকা ২ টে. চামচ
- স্বাদ লবণ আধা চা চামচ
- মাখন ১ টে. চামচ
- কর্নফ্লাওয়ার ২ টে. চামচ
প্রণালীঃ
- স্টক চুলায় দিয়ে ফুটে উঠলে টমেটো পিউরি দিতে হবে।
- অল্প স্টক ঠান্ডা করে কর্নফ্লাওয়ার গুলিয়ে দিতে হবে।
- ডিম ও মাখন বাদে বাকি সব উপকরণ দিতে হবে।
- স্যুপ ফুটে উঠলে ডিম ফেটিয়ে গরম স্যুপে ঢালতে হবে।
- মাখন দিয়ে নামাতে হবে।
- এগ টমেটো স্যুপ চপ ও কাটলেট বা উনথনের সঙ্গে পরিবেশন করা যায়।
উত্সঃ দৈনিক প্রথম আলো, জানুয়ারী ৩০, ২০০৭
শ্রেণীবিভাগঃ ডিম স্যুপ, স্যুপ |
|
|
116 Views

Loading ...
মন্তব্য করুন