এঁচড় চিংড়ি - [ চিংড়ি, মাছ ]

উপকরণঃ

  1. এঁচড় কাটা-বাছা তিন কাপ,
  2. চিংড়ি আধাকাপ,
  3. আদাবাটা আধা চা চামচ,
  4. রসুন থেঁতো করা এক চামচ,
  5. জিরাবাটা এক চা চামচ,
  6. তেজপাতা এক চা চামচ,
  7. হলুদ গুড়া এক চা চামচ,
  8. তেজপাতা দুইটি,
  9. দারুচিনি দুই টুকরা,
  10. লবণ পরিমাণমতো,
  11. পেঁয়াজ কুচি চার টে. চামচ,
  12. কাঁচামরিচ পাঁচ-ছয়টি,
  13. তেল তিন টে. চামচ,
  14. কারি পাউডার এক চা চামচ।

প্রণালীঃ

  1. হলুদ, লবণ দিয়ে এঁচড় সেদ্ধ করে নিতে হবে।
  2. পরে তেল গরম করে রসুন ও পেঁয়াজ ভেজে সব বাটা মসলা ও গুড়া মসলা কষিয়ে চিংড়ি দিয়ে কিছুক্ষণ ভুনে এঁচড় দিয়ে অল্প আঁচে রান্না করতে হবে।
  3. পরে কাঁচামরিচ, কারি পাউডার দিয়ে কিছুক্ষণ চুলায় রেখে নামাতে হবে।

উত্সঃ দৈনিক প্রথম আলো, জুন ৫, ২০০৭

 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 (রেটিং করুন)
Loading ... Loading ...

মন্তব্য করুন

All comments are subject to editorial review and decision.