এঁচোড়ের ডাল - [ কলাই, ডাল ]

উপকরণঃ

  1. মটর ডাল — ২৫০ গ্রাম
  2. এঁচোড় - ২০০ গ্রাম (ডুমো ডুমো কাটা) 
  3. ঘি — ১ বড় চামচ 
  4. আদাবাটা — ১/২ চা চামচ
  5. চিনি — ১/২ চা চামচ
  6. ছোট এলাচ — ১/২ চা চামচ (গুঁড়ো)  
  7. হলুদ — ১/৪ চা চামচ 
  8. তেল — ১ বড় চামচ
  9. ফোঁড়নের জন্য লাল শুকনো লাঙ্কা — ২/৩টি  (আস্ত) 
  10. জিরা — ১/২ চা চামচ
  11. তেজপাতা - ২/১টি  

প্রণালীঃ

  1. এঁচোড় এবং ডাল আলাদা আলাদা সিদ্ধ করে নিন।
  2. তেল গরম হলে জিরে, লঙ্কা, তেজপাতা  ফোঁড়ন দিয়ে প্রথমে এঁচোড় তারপরে ডাল দিতে হবে।
  3. এবারে নুন, হলুদ, চিনি, আদাবাটা, এলাচ গুঁড়ো পরপর দিন।
  4. সবশেষে দিন ঘি।
  5. এঁচোড়ের ডাল তৈরি। 
 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 (রেটিং করুন)
Loading ... Loading ...

মন্তব্য করুন

All comments are subject to editorial review and decision.