ইলিশ মাছে দই - [ ইলিশ, মাছ ]

উপকরণঃ

  1. ইলিশ মাছ ১ কেজি 
  2. পেঁয়াজ ২টি মিহি করে কুচোনো 
  3. রসুন ৬-৭ কোয়া
  4. বাটা আদা ১ ইঞ্চি মতো
  5. বাটা কাঁচালঙ্কা ৩-৪টে
  6. আস্ত দই ২০০ গ্রাম
  7. নুন স্বাদ অনুযায়ী  চিনি ১ চামচ (যাঁরা মাছে মিষ্টি পছন্দ করেন না, দেবেন না কিন্তু একটু মিষ্টি দিলে ভালই লাগে)
  8. হলুদ ১ চা চামচ
  9. লাল লঙ্কা গুঁড়ো ১ চামচ
  10. সরষের তেল ৪ বড় চামচ (যাঁরা তেল কম পছন্দ করেন তাঁরা দু চামচ দেবেন) 

প্রণালীঃ

  1. মাছ টুকরো করে নিন (মাথাটা দেবেন না)।
  2. এবারে মাছে সমস্ত মশলা, দই, নুন মাখিয়ে ঘন্টা খানেক রেখে দিন।
  3. পরে কড়ায় তেল চড়িয়ে তেল গরম হলে, পেঁয়াজ কুচি হালকা ভেজে নিন, এবং ভাজা মাছ দিয়ে দিন।
  4. সামান্য জল দেবেন, কারণ ইলিশমাছ রান্না হতে সময় কম লাগে।
  5. মিনিট পাঁচেক ফুটিয়ে নামিয়ে নিন।
  6. সাদা ভাতের সাথে পরিবেশন করুন। 

Related Bangla Recipe

Tags:

 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 (রেটিং করুন)
Loading ... Loading ...

মন্তব্য করুন

All comments are subject to editorial review and decision.