আস্ত খোসাওয়ালা মসুর ডাল - [ ডাল, মসুর ]
উপকরণঃ
- খোসাসহ গোটা মসুর ডাল - ১ কাপ
- আমচুর - ১/২ টেবিল চামচ
- সাদা তেল - ২ চা চামচ
- গরমমশলা গুঁড়ো, হলুদ গুঁড়ো - প্রত্যেকটা ১/৪ চা চামচ
- লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো - প্রতিটা ১/২ চা চামচ
- পেঁয়াজ - ২ টো কুচোনো
- নুন - স্বাদমতো
প্রণালীঃ
- ২ কাপ মতো ফুটন্ত জলে টক, পেঁয়াজ ছাড়া বাকি সব উপকরণ মিলিয়ে ডাল সিদ্ধ করুন।
- ডাল সিদ্ধ হয়ে গেলে টক মিশিয়ে হাতার পিছন দিক দিয়ে ডাল ভাঙা ভাঙা করে দিন।
- ঘি বা তেলে পেঁয়াজ কুচি সোনালি করে ভেজে ডাল সম্বর দিয়ে ঘন হলে নামান।
শ্রেণীবিভাগঃ ডাল, মসুর |
|
|
83 Views

Loading ...
মন্তব্য করুন