আলু এবং চিজের স্যুপ - [ সবজি স্যুপ, স্যুপ ]

উপকরণঃ

  1. আলু — ৫০০ গ্রাম
  2. নুন, গোলমরিচ — আন্দাজমতো
  3. সবজি অথবা মুরগির স্টক — ২ কাপ
  4. ময়দা অথবা কর্নফ্লাওয়ার — ১ টেবল চামচ
  5. দুধ — ১ কাপ
  6. কুচোনো পার্সলে — ১ টেবল চামচ
  7. কোরানো চিজ — ২ টেবল চামচ

প্রণালীঃ

  1. আলু খুব পাতলা পাতলা করে কেটে নিতে হবে।
  2. স্টকে নুন গোলমরিচ দিয়ে আলু সিদ্ধ করে চটকে নিন।
  3. এর সাথে কর্নফ্লাওয়ার অথবা ময়দা দুধে গুলে মিশিয়ে দিয়ে গোলমরিচ, নুন দিন।
  4. যদি মনে হয় বেশি ঘন হয়ে গিয়েছে, তাহলে আরও দুধ মেশান।
  5. কুচোনো পার্সলে এবং চিজ মিশিয়ে পরিবেশন করুন।
 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 (রেটিং করুন)
Loading ... Loading ...

মন্তব্য করুন

All comments are subject to editorial review and decision.