আলুর প্যান কেক - [ কেক, বেকিং ]
উপকরণঃ
- আলু সিদ্ধ করে মসৃণ করে মাখা - ৪/৫ টা
- পেঁয়াজ বড় - ১ টা কুচোনো
- মাখন অথবা সাদা তেল - ৫০ গ্রাম
- নুন - স্বাদমতো
- জায়ফলের গুঁড়ো - সামান্য
- পার্সলে পাতা কুচোনো - সামান্য
প্রণালীঃ
- সিদ্ধ করা মাখা আলুর সঙ্গে মাখন, পার্সলে পাতা, জায়ফলের গুঁড়ো বাদে সব মিশিয়ে দিন।
- তাওয়ায় তেল গরম হলে আঁচ কমিয়ে আলুর মিশ্রণটা দিয়ে ছড়িয়ে দিন।
- দুদিক বাদামি করে ভেজে তুলুন।
- পরিবেশনের সময় ওপরে সামান্য জায়ফলের গুঁড়ো আর পার্সলে পাতা ছড়িয়ে দিন।
শ্রেণীবিভাগঃ কেক, বেকিং |
|
|
82 Views

Loading ...
মন্তব্য করুন