আলুর দম সাদা - [ নিরামিষ, শাক সবজি ফল ]

উপকরণঃ

  1. বড় আলু - ৪/৫ টা
  2. তেল - ৩ টেবিল চামচ
  3. নারকেল কোরা - ১ টেবিল চামচ
  4. পোস্ত -  ৩ চা চামচ
  5. ঘি - ২ চা চামচ
  6. আদাবাটা - ১/২ চা চামচ
  7. মৌরি - ১/৪ চা চামচ
  8. চিনি - ১/৪  চা চামচ
  9. কাঁচালঙ্কা - ৪/৫ টা
  10. নুন - স্বাদ অনুযায়ী    

প্রণালীঃ

  1. আলু সিদ্ধ করে খোসা ছাড়িয়ে চার টুকরো করে নিন।
  2. পোস্ত, নারকেল মিহি করে পিষে নিন। 
  3. কাঁচালঙ্কা সামান্য চিরে রাখুন।
  4. তেল গরম হলে আলু সোনালি করে ভেজে তুলে রাখুন।
  5. এবার মৌরি,  কাঁচালঙ্কা ফোড়ন দিয়ে বাটা মশলা দিয়ে ২/৩ মিনিট কষে নিন।
  6. এইসঙ্গে ঘি দিয়ে দিন।
  7. মশলা  ভাজার গন্ধ বেরোলে আলু, নুন, চিনি দিয়ে ১/২ পেয়ালা মতো জল দিয়ে আঁচ কমিয়ে ঢাকা দিয়ে  রান্না করুন।
  8. জল শুকিয়ে তেল ভেসে উঠবে, আলু মশলা জড়িয়ে মাখা মাখা চেহারা হবে। এবারে নামিয়ে  ঢেকে রাখুন।  

মন্তব্য করুন

All comments are subject to editorial review and decision.