উপকরণঃ
- ছোট আলু - ৫০০ গ্রাম
- আদাবাটা - ২ চা চামচ
- হলুদ গুঁড়ো - ১/৪ চা চামচ
- তেঁতুলগোলা - দেড় চামচ
- জিরে গুঁড়ো - ৩ চা চামচ
- লঙ্কা গুঁড়ো - ১/২ চা চামচ
- ভাজা জিরের গুঁড়ো - ৩/৪ চা চামচ
- সরষের তেল - ৩ টেবিল চামচ
- নুন - আন্দাজমতো
প্রণালীঃ
- আলু সিদ্ধ করে খোসা ছাড়িয়ে রাখুন।
- হলুদ, লঙ্কা , জিরের গুঁড়ো, আদা বাটা, তেঁতুল গোলার সঙ্গে মিশিয়ে নিন।
- তেল চড়িয়ে এই মিশ্রণটি দিয়ে ১ মিনিট কষে আলু দিন।
- ১/২ কাপ জল দিন।
- নুন দিন আন্দাজমতো।
- শুকনো শুকনো হলে নামিয়ে ওপরে জিরের ভাজা গুঁড়ো ছড়িয়ে দিন।
শ্রেণীবিভাগঃ নিরামিষ, শাক সবজি ফল |
|
|
91 Views

Loading ...
মন্তব্য করুন