আম দুধের সরবত - [ পানীয়, সরবত ]
উপকরণঃ
- মাঝারি সাইজের কাঁচা আম - ২টি
- সোডা বাই কার্বনেট - এক টিপ
- চিনি দিয়ে ফোটানো দুধ - দেড় কাপ
প্রণালীঃ
- দুধটা ফ্রিজে রেখে ঠান্ডা করে নিন।
- খোসা ছাড়িয়ে আম খুব সরু করে কুচিয়ে মন্ড না হওয়া পর্যন্ত সিদ্ধ করুন।
- মন্ডটা ছাঁকনিতে ছেঁকে নিয়ে খুব ভালো করে সোডা মেশান।
- এবার মিশ্রণটা বরফ ঠান্ডা দুধে মিশিয়ে দিন। লম্বা গ্লাসে ঢেলে বরফের কুচি দিয়ে পরিবেশন করুন।
শ্রেণীবিভাগঃ পানীয়, সরবত |
|
|
173 Views

Loading ...
মন্তব্য করুন