আমের শাঁস-রাঙানো খাট্টা - [ শাক সবজি ফল ]

উপকরণঃ

  1. আমসত্ত্ব কুচি করে ১ কাপ,
  2. ঘি ৪ টেবিল চামচ,
  3. নারিকেলের দুধ (ঘন) ১ কাপ,
  4. পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ,
  5. চিনি আধা কাপ,
  6. লবণ সিকি চা-চামচ,
  7. ডিম ২টা।

প্রণালীঃ

  1. ঘিয়ের মধ্যে পেঁয়াজ বাটা কষিয়ে তার মধ্যে নারিকেলের দুধ দিতে হবে।
  2. নারিকেলের দুধ ফুটে উঠলে চিনি দিতে হবে।
  3. চিনি গলে গেলে আমসত্ত্ব দিয়ে ঘন হলে তার মধ্যে ২টি ডিম ছেড়ে দিতে হবে।
  4. ডিম সিদ্ধ হয়ে গেলে লবণ দিয়ে নামিয়ে নিতে হবে।

উত্সঃ দৈনিক প্রথম আলো, জুন ১৯, ২০০৭

 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 (রেটিং করুন)
Loading ... Loading ...

মন্তব্য করুন

All comments are subject to editorial review and decision.