আবিয়ল - [ নিরামিষ, শাক সবজি ফল ]

উপকরণঃ

  1. বিভিন্ন আনাজ — সজনে, আলু, বেগুন, কাঁচকলা
  2. পেঁয়াজ কুচি — ২টি
  3. জিরে –  ১ চামচ (বাটা)
  4. নারকেল কোরা — ৪ বড় চামচ (বাটা)
  5. কাঁচা লঙ্কা দই — ১/২ কাপ
  6. আস্ত সর্ষে,  ধনে কারিপাতা নুন — স্বাদ অনুযায়ী     

প্রণালীঃ

  1. সমস্ত আনাজ টুকরো করে কেটে সিদ্ধ করে নিন।
  2. যখন আধ সিদ্ধ হয়ে আসবে তখন এতে পেঁয়াজ  কুচি, কাঁচা লঙ্কা, জিরে আর নারকেল বাটা দিন।
  3. সঙ্গে নুন দিন স্বাদ অনুযায়ী।
  4. দই ফেটিয়ে নিয়ে  সবজিতে দিতে হবে।
  5. এবার তেল গরম করে নিয়ে সর্ষে, জিরে ফোড়ন দিয়ে সবজিতে ঢেলে দিতে হবে। 
  6. কয়েকটি কারিপাতা ছড়িয়ে দিন।
  7. আরিয়ল তৈরি। 


মন্তব্য করুন

All comments are subject to editorial review and decision.

ফিচার পাতা