আপেল স্যুপ - [ সবজি স্যুপ, স্যুপ ]

উপকরণঃ

  1. কুকিং আপেল (রান্না করার একরকম আপেল) - ৫০০ গ্রাম
  2. লেবুর খোসা - সরু এক টুকরো 
  3. দারচিনি - ১/২ ইঞ্চি পরিমান
  4. সুজি - ১ বড় চামচ
  5. চিনি - ৫০ গ্রাম
  6. White Wine অথবা  Cider - স্বাদ অনুযায়ী  

Dumpling-এর জন্য লাগবেঃ

  1. মাখন - ৫০ গ্রাম
  2. ডিম - ১ টা
  3. ময়দা - ৫০ গ্রাম
  4. দুধ - ২ চা  চামচ
  5. নুন - ১ চিমটে
  6. চিনি - ১ টেবিল চামচ  

প্রণালীঃ

  1. আপেল খোসা ছাড়িয়ে ভিতরের বীজ ফেলে টুকরো করে নিন।
  2. দু’কাপ জলে লেবুর খোসা এবং দারচিনি  দিয়ে আপেলের টুকরো ১/২ ঘন্টা সিদ্ধ করুন ঢিমে আঁচে।
  3. সিদ্ধ হলে লেবুর খোসা এবং দারচিনির টুকরো ফেলে  দিন।
  4. আপেল মিক্সারে দিয়ে ঘেঁটে তরল করে নিন।
  5. সুজি এবং চিনি দিয়ে আপেলের মিশ্রণটা ঢিমে আঁচে রান্না  করুন।
  6. ধীরে ধীরে গাঢ় হয়ে এলে নামিয়ে নিন।
  7. স্বাদ অনুযায়ী White Wine অথবা Cider মেশান। 
  8. Dumpling তৈরি করার জন্য মাখন, ময়দা, ডিম, দুধ, চিনি, নুন একসাথে মেখে নিন।
  9. ছোটো  ছোটো গুলি বানিয়ে স্যুপের মধ্যে দিয়ে মিনিট তিনেক ফোটান।
  10. গরম গরম স্যুপ রেডি। 
 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 (রেটিং করুন)
Loading ... Loading ...

মন্তব্য করুন

All comments are subject to editorial review and decision.