উপকরণঃ
- পনির - ২০০
- টোম্যাটো - ১ টা
- পেঁয়াজ - ১টা সরু করে কুচোনো
- আদাকুচি - সামান্য
- কাঁচালঙ্কা - ১ টা কুচোনো
- রসুন - ৪ কোয়া কুচোনো
- ক্যাপসিকাম - ১ টা
- আপেল - ১টা
- চিনি - ১/২ চা চামচ
- লেবুর রস - ২ চা চামচ
- কাজু বাদাম - ১০/১২ টা
- মাখন - ১ চা চামচ
- সাদা তেল - ১ টেবিল চামচ
- নুন - স্বাদমতো
প্রণালীঃ
- পনির ছোটো চৌকো করে কাটুন।
- কাজু টুকরো করে নিন।
- ক্যাপসিকাম, টোম্যাটো সরু লম্বাভাবে কুচিয়ে নিন।
- আপেল খোসা ছাড়িয়ে কুরিয়ে নিন।
- কড়াইতে তেল দিয়ে রসুন, লঙ্কা কুচি দিন।
- একটু নাড়াচাড়া করে বাকি সবজি দিন।
- সবজি একটু নরম হলে, কাজু ও আপেল দিন।
- আন্দাজমতো নুন, চিনি দিন ১ টেবিল চামচ জল দিন।
- পনীরের টুকরো দিন।
- মাখা মাখা হলে লেবুর রস, মাখন দিয়ে নামান।
শ্রেণীবিভাগঃ নিরামিষ, শাক সবজি ফল |
|
|
52 Views

Loading ...
মন্তব্য করুন