আনারস কি মুজাফফর - [ ভাত, শাক সবজি ফল ]

উপকরণঃ

  1. টিনের আনারস - ৩ টুকরো
  2. বাসমতী চাল - এক কাপ
  3. চিনি - ২ কাপ
  4. ছোট এলাচ -  ৫/৬ টা
  5. লবন - ৫/৬ টা
  6. জায়ফল গুঁড়ো - সামান্য
  7. আনারসের এসেন্স - ২/৪ ফোঁটা
  8. ঘি - ১  টেবিল চামচ
  9. বাদাম - ১০/১২ টা
  10. পেস্তা - ১০/১২ টা
  11. কিসমিস - ১৫/২০ টা
  12. জাফরান - সামান্য  

প্রণালীঃ

  1. আনারস ছোট ছোট টুকরো করুন।
  2. বাসমতী চালটা রান্না করার আগে ১ ঘন্টা ভিজিয়ে রাখুন। 
  3. হাঁড়িতে জল ফুটে উঠলে ভেজানো চালটা দিয়ে দিন।
  4. একটু শক্ত থাকতে থাকতে নামিয়ে ফ্যান গালুন।
  5. ২  কাপ চিনিতে ১ কাপ জল দিয়ে চিনির রস করুন। বেশি ঘন করবেন না।
  6. এবারে রসটা আনি থেকে  নামিয়ে ভাতের সঙ্গে মেশান। আনারসের এসেন্স দিন।
  7. জায়ফল গুঁড়ো দিন। আনারসের টুকরোগুলো দিয়ে  দিন।
  8. সবগুলো ভাল করে মিশিয়ে ঢিমে আঁচে বসান।
  9. ভাতটা সুসিদ্ধ হয়ে গেলে তার মধ্যে কিসমিস,  পেস্তা, জাফরান, বাদাম, ঘি ধেলে দিন।
  10. আনি থেকে নামিয়ে এবারে ভাতটা ২/৪ মিনিট ঢাকা খুলে  রাখুন।
  11. গরম গরম আনারস কি মুজাফফর পাতে যাওয়ার জন্য এবার তৈরি।  
 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 (রেটিং করুন)
Loading ... Loading ...

মন্তব্য করুন

All comments are subject to editorial review and decision.