আচারি গোশত - [ গরু, মাংস ]

আচারি গোশত
 
উপকরণ

  1. গরুর মাংস : দেড় কেজি,
  2. রসুন ছেঁচা : ৪ টেবিল চামচ,
  3. শুকনো মরিচ টুকরো : ৫/৬টি,
  4. আদা বাটা : ১ টেবিল চামচ,
  5. সরিষা বাটা : ১ চা চামচ,
  6. পাঁচফোড়ন বাটা : আধা চা চামচ,
  7. জিরা বাটা : ১ চা চামচ,
  8. মৌরি বাটা : আধা চা চামচ,
  9. হলুদ : ১ টেবিল চামচ,
  10. তেজপাতা : ২টি, মরিচ : ১ টেবিল চামচ,
  11. এলাচ : ২টি, দারুচিনি : ২টি,
  12. সরিষার তেল : ১ কাপ,
  13. ভিনেগার : ১ চা চামচ,
  14. লবণ : আন্দাজমতো,
  15. যেকোনো আচার তেলসহ : ১ টেবিল চামচ,
  16. পানি : আন্দাজমতো।

পদ্ধতি

  1. আচার ছাড়া বাকি সব উপকরণ মাংসের সঙ্গে মেখে ১ ঘন্টা রেখে দিন।
  2. কড়াইতে সরিষার তেল গরম করে মাখা মাংসটা ঢেলে কষাতে থাকুন।
  3. ১৫ মিনিট পর পানি দিয়ে সিদ্ধ করে নিন। অল্প আঁচে ঢেকে সিদ্ধ করুন।
  4. পানি কমে গেলে আবার কষান।
  5. কষাতে কষাতে তেল উপরে উঠে আসলে আচার দিয়ে নেড়েচেড়ে নামিয়ে নিন।
 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 (রেটিং করুন)
Loading ... Loading ...

মন্তব্য করুন

All comments are subject to editorial review and decision.