অঙ্কুরিত মুগ ও ছোলার স্যালাড - [ শাক সবজি ফল, স্যালাড ]
উপকরণঃ
- অঙ্কুর বের করা মুগ - ১ কাপ
- অঙ্কুর বের করা ছোলা - ১ কাপ
- কুচোনো বড় পেঁয়াজ - ১টি
- লেবুর রস - ১ চা চামচ
- চিনি - ১/২ চা চামচ
- কমলালেবু - ১টি
- কুচোনো টোম্যাটো - ২টা
- স্যালাড অয়েল - ১ চা চামচ
- ধনেপাতা কুচি - সামান্য
প্রণালীঃ
- আস্ত ছোলা, মুগ একদিন ভিজিয়ে রেখে, দ্বিতীয় দিনে ভেজা কাপড় ঢিলে করে বেঁধে ঝুলিয়ে রাখলে পরদিনই অঙ্কুর বেরোবে।
- এবারে ছোলা মুগকে সামান্য থেঁতো করে নিন।
- কমলালেবু বাদে সব কিছু একটা পাত্রে ভাল করে মিশিয়ে নুন দিন।
- ওপরে কমলালেবুর কোয়া দিয়ে সাজিয়ে ঠান্ডা হলে পরিবেশন করুন।
শ্রেণীবিভাগঃ শাক সবজি ফল, স্যালাড |
|
|
86 Views

Loading ...
মন্তব্য করুন